জার্মানিতে লক্ষাধিক পরিবহন শ্রমিকদের ধর্মঘট

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

জার্মানিতে পরিবহন শ্রমিকদের ব্যাপক ধর্মঘটে দেশজুড়ে বন্ধ রয়েছে বাস ও ট্রাম পরিষেবা। সোমবার (২ জানুয়ারি) জার্মানির শ্রমিক ইউনিয়ন ভেরদির ডাকা এই ধর্মঘটে যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।  
 
ভেরদি জানিয়েছে, পৌর ও রাজ্য পর্যায়ের নিয়োগকর্তাদের সঙ্গে কাজের শর্ত নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়ন স্বল্প শিফট, দীর্ঘ বিরতি এবং রাত ও সপ্তাহান্তে কাজের জন্য বাড়তি মজুরি দাবি করছে।
 
১৬টি ফেডারেল রাজ্যের মধ্যে ১৫টিতে প্রভাব ফেলছে এই ধর্মঘট। এর মধ্যে বার্লিন, হামবুর্গ ও ব্রেমেন অন্যতম। স্টুটগার্ট, কার্লসরুহে ও ফ্রাইবার্গে পুরো দিন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। তাপমাত্রা শূন্যের নিচে নামায় যাত্রীদের বিকল্প ব্যবস্থার সন্ধান করতে আরও কষ্ট হচ্ছে।

ভেরদি জানিয়েছে, যদি নিয়োগকর্তারা প্রয়োজনীয় ছাড় না দেয়, তবে ভবিষ্যতে আরও ধর্মঘট হতে পারে। আগামী আলোচনার রাউন্ড নির্ধারিত হয়েছে ৯ ফেব্রুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত