নিখোঁজের ২৮ দিন পর শিশু উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

ফেনীর দাগনভূঞা থেকে নিখোঁজের ২৮ দিন পর উপজেলার করমূল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি আয়েশার ৪ বছরের শিশু সন্তান আমিনুল ইসলাম আরাফকে নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম এ তথ্য নিশ্চিত করে জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ছলিম উদ্দিন হাজী বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় ওই বাড়ির মো. খুরশিদ আলম (৩৭) ও তার স্ত্রী মারজানা আক্তারকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই দম্পতি শিশুটিকে বসুরহাট বাজারে খুঁজে পেয়েছে বলে দাবি করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

করমূল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এর আগে গত ৪ জানুয়ারি উপজেলার করমূল্যাপুর শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৪ জানুয়ারি ডায়েরি করেন। বিষয়টি জানার পর থেকেই দাগনভূঞা থানায় শিশুটির পরিবার সাধারণ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।

শিশুটির পিতা মো. কাউসার পলাশ ও শিশুটির মা বিবি আয়েশা কান্না জড়িত কন্ঠে আবেগ আপ্লুত হয়ে বলেন, ২৮ দিন পর আদরের সন্তানকে পেয়েছি। এ কয়দিন আমরা কিভাবে কাটিয়েছি গণমাধ্যমকর্মীরাসহ যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত