খুলনায় চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

খুলনায় চালকের মাথায় আঘাত করে রিকশা নিয়ে পলিয়েছে দুর্বৃত্ত। মঙ্গলবার ভোরে নগরীর বড় মির্জাপুর ক্রস রোডে ঘটনাটি ঘটে। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত রিকশা চালক খালিশপুর পিপলস কলোনী মানসী বিলিং মোড় এলাকার বাসিন্দা আফসার গোলদারের ছেলে রনি (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে খুলনা নগরীর বড় মির্জাপুর রোড হয়ে যাত্রীসহ রিকশা মির্জাপুর ক্রস রোডে আসে। কিছুক্ষণ পর চালকের মাথায় আঘাত করে রাস্তায় ফেলে যাত্রী রিকশা নিয়ে পালিয়ে যায়। চালকের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, রনির অবস্থা আশঙ্কাজনক। আঘাতটি গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থলের আশপাশের বাড়ির সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত