দেশে প্রথম মৃদঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান প্রেমধ্বনি মৃদঙ্গ বিদ্যানিকেতন

গুরুজী সুব্রত চৌধুরী এখানে হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন। তার কাছে কানাডা, দুবাই, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে ক্লাস করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত মৃদঙ্গ বাদক।

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম

লোক সঙ্গীতের মূল বাদ্যযন্ত্র ‘মৃদঙ্গ’। মননশীল হৃদয় ও কান দিয়ে শুনে গানের তাল-লয়ের সাথে সুর তোলার  বাদ্যযন্ত্র  ‘মৃদঙ্গ’ যা শাস্ত্রীয় সঙ্গীত, ভক্তিগীতি, কীর্তন-ভজন, বাউলগানসহ লোক সঙ্গীতের মূল বাদ্যযন্ত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক প্রযুক্তি নির্ভর সময়েও প্রায় সব বাদ্যযন্ত্র ইলেকট্রনিক সংযোগ নির্ভর হলেও ‘মৃদঙ্গ’ তার স্বকীয়তা ধরে রেখেছে।

যশোরের মনিরামপুরে মৃদঙ্গ বাজানো শেখার প্রতিষ্ঠান ‘প্রেমধ্বনি মৃদঙ্গ নিকেতন’- যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেন। দেশের মধ্যে প্রথম, যেখানে শুধুমাত্র ‘মৃদঙ্গ’ শেখানো হয় এমন দাবি প্রতিষ্ঠানটির।

গুরুজী সুব্রত চৌধুরী এখানে হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন। তার কাছে কানাডা, দুবাই, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে ক্লাস করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত মৃদঙ্গ বাদক।

সরেজমিন উপজেলার রাজগঞ্জ মহাশ্মশানের দ্বিতল ভবনে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থীকে ‘মৃদঙ্গ’ বাজানোর ক্লাস নেওয়ার চিত্র চোখে পড়ে। এসময় শিক্ষার্থী সুমন ও দীপংকর দাস বলেন, তারা সিলেট থেকে মৃদঙ্গ বাজানো শিখতে এসেছেন। এছাড়াও নিলয়, অনিকসহ ৪জন দিনাজপুরের, জয় দাস নওগাঁর। তারা জানান, মেস ভাড়া নিয়ে এই প্রতিষ্ঠানে শুধুমাত্র ‘মৃদঙ্গ’ বাজানো শিখছেন।

গুরজী সুব্রত চৌধুরী বলেন, সংস্কৃতিমনা পরিবারেই তিনি বড় হয়েছেন। ঠাকুরদা, বাবাসহ পরিবারের অধিকাংশ সদস্য মৃদঙ্গ বাজাতেন। সেই কারণেই প্রথম শ্রেণিতে লেখা-পড়ার সময় শুধুমাত্র ‘মৃদঙ্গ’-এর প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি।

তার এই বাদ্যযন্ত্র শেখার প্রথম গুরুজী ছিলেন, ঝিকরগাছার কালীপদ ঘোষ। মৃদঙ্গ বাজানো শিখতে ২৯ বছর আগে গৃহত্যাগ করে ভারতে চলে যান। সেখানে বনগাঁর প্রয়াত ইবিদাস বিশ্বাস, বশিরহাটের রামমন্ডলের কাছে তালিম নেন। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হরেকৃষ্ণ হালদারের কাছে ৮ থেকে ৯ বছর তালিম নেন। তবে এখনও তিনি মাসে কমপক্ষে ১৫দিন ভারতের গুরুজীর কাছে যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত