চট্টগ্রাম ও কিশোরগঞ্জ বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতার স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ সওদাগর, কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
সেখানে আরও বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান এর দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ তার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
