অবিশ্বাস্য

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এএম

অ্যান্টার্কটিকার লোহিত রহস্য

অ্যান্টার্কটিকায় চারদিকে শুধু বরফ, সেখানেই রয়েছে আস্ত একটি জলপ্রপাত। যেখানে পানির রঙ রক্তের মতো লাল। এই জলপ্রপাতের নাম ‘ব্লাড ফলস’। ১৯১১ সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর দুর্গম এই অঞ্চলে প্রথম পৌঁছেছিলেন। তার নামেই হিমবাহের নাম। এরপর থেকেই জলের লাল রঙের রহস্য উদ্ধারে একাধিক গবেষণা চলেছে। সাম্প্রতিক গবেষণায় উদঘাটিত হয়েছে সেই রহস্য। টেলর হিমবাহের নিচেই রয়েছে পানির উৎস। হিমবাহের ৪০০ মিটার নিচে অবস্থিত এই জলাধারের আয়তন এখনো অজানা। তবে নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, বিভিন্ন খনিজ লবণ এবং সালফেট ও ফেরাস আয়নে সমৃদ্ধ এই পানি। আরও আশ্চর্যের বিষয়, পানির মধ্যে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। খনিজ লবণের আধিক্যের জন্যই প্রবল ঠা-াতেও পানি জমে বরফ হয় না। আর হিমবাহের বাইরে অক্সিজেনের সংস্পর্শে এসে ফেরাস আয়ন পরিণত হয় ফেরিক অক্সাইডে। ফেরিক অক্সাইডের জন্যই পানির রঙ আশ্চর্যজনক লাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাস্তবতা হচ্ছে, বাস্তুতন্ত্রের বিস্ময় এখনো মানুষের কাছে পরিষ্কার হয়নি। পুরোপুরি বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত