জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, তুরস্কের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আটটার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করেন তারা।
এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে আন্তালিয়া থেকে ইস্তাম্বুলে পৌঁছান তিনি।
জলবায়ু সম্মেলন উপলক্ষে গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হয় এবং আন্তর্জাতিক সহযোগিতা কামনা করা হয়।