পটলের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করলেন পুতুল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

ফজলুর রহমান পটল জীবদ্দশায় যে অসমাপ্ত কাজগুলো করার স্বপ্ন দেখেছিলেন, ইনশাল্লাহ সেই অসমাপ্ত কাজগুলো আমার মাধ্যমেই সম্পন্ন হবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত নাটোর-১ (লালপুর,বাগাতিপাড়া) আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই আশা ব্যক্ত করেন।

ব্যারিস্টার পুতুল বলেন, মন্ত্রী ফজলুর রহমান পটল চোখে পানি নিয়ে বলতেন যদি আর একবার সুযোগ পেতেন তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষের জন্য অনেক অসমাপ্ত কাজ শেষ করে যেতে পারতেন। সেই স্বপ্নই আজ বাস্তবায়নের পথে রয়েছে।

তিনি বলেন, আমাদের ঘরের সন্তানদের সঠিক পথে পরিচালিত করে সম্পদে পরিণত করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। সন্তানরা যেন বিপথে না যায়, সে ব্যাপারেও সবাইকে সচেতন হতে হবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ব্যারিস্টার পুতুল বলেন, যারা নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়। তারা কখনো দেশের অগ্রগতির কথা ভাবতে পারে না যেখানে একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেখানে তাদের পেছনে রেখে কোনো দেশই এগোতে পারে না।

তিনি অভিযোগ করে বলেন, নারীদের পিছিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া পায়তারা করা হচ্ছে। আবার বলা হচ্ছে বাইরে কাজ করা নারীরা ভালো নারী নয়। এই পশ্চাৎপদ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত