ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিন ফারহানার অভিযোগ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

ব্রাবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে এই অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনি এলাকায় গুরুতর অনিয়ম দেখা যাচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন। এর আগেও অনেকবার বিএনপি জোট সমর্থিত প্রার্থীর নানা অনিয়ম আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলেও তাকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উনার পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইলে সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা জানিয়ে ইউএনওর বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করা আছে উল্লেখ করে অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রুমিন ফারহানা।

তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও মো. আবুবকর সরকার বলেন, কোনো প্রার্থী যদি কোনো বিষয়ে লিখিত অভিযোগ দেন, আমরা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেই এবং করিও। অবাধ, সুষ্ঠু ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা উপজেলা প্রশাসনসহ আমরা বদ্ধ পরিকর। ওনি (রুমিন ফারহানা) কোনো বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত