ব্যারিস্টার কায়সার কামাল

ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে প্রচারণা চালাচ্ছে অনেকেই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে প্রচারণা চালাচ্ছে অনেকেই।

তিনি বলেন, কিছু কিছু সম্মানিত মাওলানা বা রাজনৈতিক কর্মী তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে মা বোনদের বলছে। রিকশা প্রতীক কিংবা দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতের চাবি পাওয়া যাবে। উপরে আল্লাহ আছেন কে বেহেস্তে যাবে কে যাবে না এটা কি আপনি বা আমরা ঠিক করতে পারবো? জামায়াতে ইসলামী ঠিক করতে পারবে? না বিএনপি ঠিক করতে পারবে! এটা ঠিক করবে মহান আল্লাহতালা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরের চন্ডিগড়ে নির্বাচনী প্রচারণাকালে তিনি কথাগুলো বলেন। 

ভোট নিয়ে কায়সার কামাল বলেন,আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন। অনেকেই ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহার করে ফায়দা নিয়ে চেষ্টা করছে। তারা মানুষকে ভুল বুঝাচ্ছে এবং ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এজন্য সবার সতেচন থাকতে পারে এবং সজাগ থাকতে হবে।

কায়সার কামাল সকলের প্রতি অনুরোধ রেখে বলেন, আপনারা আবেগে না, বিবেক দিয়ে ভোটটা দিবেন। কারণ আবেগে একটা কাজ করে ফেললে ফল ভালো হয় না। দ্বিতীয়ত ভুলতো হতে পারে। কিন্তু যখন আপনি বিবেক দিয়ে চিন্তা করে একটা কাজ করবেন সেটা কিন্তু সঠিক হওয়া সম্ভবনায় বেশি। ১২ তারিখ ভোট ১১ তারিখে রাত পর্যন্ত ভেবে দেখুন আপনার ভোট আপনি কাকে দিবেন।                   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত