শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণ

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ এএম

মুক্তিযুদ্ধ জাদুঘর নবীন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে পরিচিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে প্রতি বছর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা তেমনই একটি উদ্যোগ। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এ বছরের শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে সহায়তা করে আসছে শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবার।

প্রায় ৩৫০ জন শিশু-কিশোর দুটি বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা শিশু বিভাগে এবং পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কিশোর বিভাগে। শিশু বিভাগের অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয়ে এবং কিশোর বিভাগের অংশগ্রহণকারীরা ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ে ছবি এঁকেছে। শিশু বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ওয়াদি বিনতে হাবিব, নাফিসা ইসলাম রাইদা ও সাইয়ারা সাজ্জাদ। বিশেষ স্থান লাভ করেছে আসমারা ফারডিন। শিশু বিভাগে পারিবারিক পুরস্কার লাভ করেছে ফাইজান রশিদ, এসডি মৃণ¥য় স্নিগ্ধ, এলিজা ফেরদৌস, আবিদা সিদ্দিকা ও ঋতিত শীলধৃতি। কিশোর বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে মাহরিন ইসলাম, তাসফিয়া মাহিব সামিরা ও সৌরভ সাহা। বিশেষ স্থান লাভ করেছে সুফাইরা রিয়াজ। কিশোর বিভাগে পারিবারিক পুরস্কার লাভ করেছে ঋষভ শীল হৃদ্ধি, প্রকৃতি চৌধুরী, মরিয়ম কবীর ইশা, অর্পণ দাশ ও মৃণ¥য়ী বসাক।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী আবুল বারক আলভী, শিল্পী মনিরুজ্জামান ও শিল্পী অশোক কর্মকার। এ ছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, জহুরুল হকের পরিবারের পক্ষ থেকে নাজনীন হক মিমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত