১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি)  সকালে বাংলাদেশ ব্যবসায়ী সমিতি এ তথ্য জানায়।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত