আমীর খসরু

তারেক রহমানের নির্দেশে তাহাজ্জুদ পড়েই ভোটকেন্দ্রে যাবেন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি গোষ্ঠী বিদেশে টাকা পাচার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই রাজনীতির অবসান করতে হবে। আগামীর বাংলাদেশ হবে, অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ। যেখানে সব শ্রেণি-পেশার মানুষ অংশীজন হবেন।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশ সবাই তাহাজ্জুদ পড়েই ভোটকেন্দ্রে চলে যাবেন। ১৬-১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম-খুন, জেলে নির্যাতনের শিকার হয়েছেন। এখন মানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে, জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। ১২ তারিখ মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র রক্ষা করবেন।

আজ শনিবার চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই পূরণ করতে পারবে। তাই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী, প্রার্থী সরওয়ার আলমগীরসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত