পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক আনোয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাউফল পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই মুফতি মুহাম্মাদ রেজাউল করীম। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ আবুল হোসেন হাওলাদার, মাওলানা নুরুল আমিন প্রমুখ।
