ব্রাহ্মণবাড়িয়ায় রেজিস্ট্রেশনবিহীন ২৮ মোটরসাইকেল আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে জেলার রেজিস্ট্রেশন না থাকায় মোট ২৮টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। 

জেলা পুলিশের প্রেস থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলার ছয়টি সংসদীয় আসনের নয়টি উপজেলার বিভিন্নস্থানে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৩১টি প্রসিকিউশন দাখিল কর হয়। নির্বাচনে নাশকতা ঠেকাতে ও যেকোনো ধরণের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নজরদারিসহ জননিরাপত্তা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত