কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সাথে জড়িত ১ জনকে আটক করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়ায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
এ সময় আটক ব্যক্তির বসত বাড়ি থেকে প্রায় ২ হাজার লিটার দেশীয় চোলাই মদ সহ বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তির রাখাইন পাড়া এলাকার ওচামং রাখাইনের ছেলে ওলা সিং রাখাইন (২৮)।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদ সহ ১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালত পাঠানো হবে।
সরকার গঠন করলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী