কারাগারে রাজপাল যাদব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

বলিউডের আলোচিত কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দেন। 

পরদিন, ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিজেই তিহার জেল কর্তৃপক্ষের কাছে হাজির হন। এরপর নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। এর আগে আদালত ২ ফেব্রুয়ারির এক আদেশে রাজপাল যাদবকে ৪ ফেব্রুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষের সামনে হাজির হতে নির্দেশ দিয়েছিল। তবে তার আইনজীবী আদালতে আরও এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, ৫০ লাখ রুপি জোগাড় করা হয়েছে, কিন্তু পুরো অর্থ পরিশোধে কিছুটা অতিরিক্ত সময় প্রয়োজন। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা এই আবেদন খারিজ করে দিয়ে জানান, সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত ভিত্তি নেই। 

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার অভিযোগে রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছিল। যদিও সে সময় তিনি জামিনে মুক্তি পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত