বরগুনার আমতলীতে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমতলী ঈদগাহ মাঠে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় ব্যতিক্রম সেবা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বরগুনা ১ আসনের জাতীয়তাবাদলী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার নির্বাচনী সভা আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাস্থলে পাশে ড্যাব দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সহস্রাধিক মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে।
মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও বরগুনা ১ আসনের দায়িত্ব প্রাপ্ত ডা. মোনায়েম সাদ। এছাড়া মেডিকেল অফিসার ডা. রিয়াজ মৃধার সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডা. মোনায়েম সাদ জানান, আমরা বিএনপির মনোনীত প্রার্থীর সকল জনসভায় স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় স্বাস্থ্য সেবা দেয় ড্যাবের সদস্য মেডিকেল অফিসার ডা.সোহাগ। তাকে সহযোগিতা করেন মেডিকেল অ্যাসিট্যান্ট সাগর।
সেবা প্রাপ্তিরা জানান, আমাদের অনেক উপকার হয়েছে বিনা টাকায় ডাক্তার দেখাইতে পারছি।
