গতকাল সোমবার দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাসায়নিক দ্রব্যের আমদানির অন্যতম প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস, কার্গো ও কুরিয়ার সেকশনের কর্মরত জনবলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘রাসায়নিক অস্ত্র কনভেনশনে এর ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং বাংলাদেশে বিমান বন্দরগুলোর করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সক্ষমতাগুলো কীভাবে প্রথাগত রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং বিমান বন্দরগুলোর নিরাপত্তা বলয় ভেদ করে রাসায়নিক দুর্ঘটনা সৃষ্টির কারণ হতে পারে, তা বোঝা এবং এ বিষয়ে প্রতিরোধক ব্যবস্থাগুলোর বিষয়ে ধারণা নেওয়া ছিল প্রশিক্ষণের উদ্দেশ্য। শাহজালাল বিমান বন্দরের কাস্টমস, কার্গো ও কুরিয়ার সেকশনে কর্মরত ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) সদস্য সচিব, কমোডর মো. মনির উদ্দীন মল্লিক, (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি
×
