আজ এক নজরে দেশের বাজারে সোনার দাম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে বাড়তি দামে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি বাড়তে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১০ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত