২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ৬২ হাজার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি সাত হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি সাত হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত