এবারের জাতীয় নির্বাচন নিয়ে গায়ক আসিফ আকবর মঙ্গলবার (১০ ফেব্রুযারি) সন্ধ্যা ৭টার দিকে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। তিনি ভক্ত ও নাগরিকদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বার্তা দিয়েছেন।
স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘সতেরো বছর পর দেশে আবার উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের প্রায় ১৩ কোটি ৭০ লাখ ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন। দায়িত্বশীল সকল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীরাও চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অতীত ভুলে আপনার কাছে যিনি যোগ্য, তাকেই ভোট দিন। আমার কাছে যোগ্য যিনি, তাকেই আমি ভোট দেব। অলসতা ও অবহেলার মানসিকতা না রেখে সবাই ভোট কেন্দ্রে আসুন। ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর সময় এখনই।’
‘দুধের বদলে ঘোল’, হতাশ মৌসুমী
কমলাপুরে ঈদের মতো ভিড়