ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

ভোট কেনাবেচার ঘটনায় কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা চলছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ।

ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত