মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিলেন আফরোজা আব্বাস

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহরে রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্রের আশপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত