হবিগঞ্জ-১ (বাহুবল ও নবীগঞ্জ) আসনের একটি ভোট কেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে গোলাম রসুল রাসেল নামে এক লন্ডন প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ১১টায় নবীগঞ্জের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের ও ব্যালট পেপার ছিড়ে ফেলার অভিযোগে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, তিনি ধানের শীষের সমর্থক। তার বাবা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। আজ সকাল ১১টার দিকে গোলাম রসুল ওই কেন্দ্রে গিয়ে হৈচৈ শুরু করেন। এসময় তাকে শান্ত করার চেষ্টা করা হলে তিনি ব্যালট পেপার ছিড়ে ফেলেন। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে উল্লেখিত শাস্তি দেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও সহকারী রিটানিং অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটে সন্তোষ চট্টগ্রামের প্রার্থীরা