ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, জোরপূর্বক সিল মেরে নেওয়াসহ নানা অভিযোগ তুলে জামালপুরের দেওয়ানগঞ্জের একটি পৌরসভ ও চারটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন জামালপুর-১ আসনের (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে নাজমুল হক সাঈদী বলেন, বিএনপির নেতাকর্মীরা দেওয়ানগঞ্জ পৌরসভা, চুকাইবাড়ি, চিকাজানি, বাহাদুরাবাদ ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে জামায়াতের এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ব্যালট পেপার নিয়ে ধানের শীষে সিল মারেন। তাই এসব ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে এই আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। তারা যে অভিযোগ তুলেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এখানে এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বক সিল মারার কোন সুযোগ নেই।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুরাদ হাসান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
শ্রীপুরে টেন্ডার ব্যালটে ভোট দিলে লাকি বেগম
প্রশাসন দুর্বলভাবে কার্যক্রম পরিচালনা করছে