হবিগঞ্জ ১ ও ২ আসনে বিএনপির প্রার্থীরা জয়ী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম

হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেসরকারিভাবে বিএনপি জোটের প্রার্থী ড. রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। সংশ্লিষ্ট আসনের সহকারী রিটানিং অফিসার সূত্রে এ তথ্য জানা গেছে।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম ১১ দলীয় জোটের  দেয়াল ঘড়ি মার্কা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩৩১১ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত