নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেলব্রিজের দক্ষিণ পাশের একটি বিল থেকে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত ইন্তাজ আলী তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এক কৃষক তুলারামপুর রেলব্রিজের দক্ষিণ পাশে একটি পতিত জমিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, মৃতদেহটি প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া-২ আসনে জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না