চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়িতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় পূর্ব মাদারবাড়ি হাজী নছু মালুম লেনস্থ জুতার কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, জুমার নামাযের পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমাদের ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। ছয়তলা ভবনে অবস্থিত জুতার কারখানাটিতে তিনজন আটকা পড়েছিল। আমরা তিনজনকেই জীবিত উদ্ধার করেছি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কার্যক্রম এখনো চলছে।
