বোট ক্লাবের পাশে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

সাভারে নিখোঁজের চার দিন পরে আসাদুজ্জামান নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন  মরদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভারের ঢাকা বোট ক্লাবের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান (২৮) মিঠাপুকুর থানার অভিদিয়ানুরপুর গ্রামের আজিয়ার রহমানের ছেলে। তিনি আশুলিয়ার দূর্গাপুর এলাকার চালাবাজার মহল্লায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় অটোরিকশা চালক।

সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, চারদিন আগে আসাদুজ্জামান অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা শুক্রবার দিবাগত রাতে ওই অটোরিকশা চালককের মরদেহ পুকুরে দেখতে পেয়ে সাভার মডেল থানা খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত