মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম

মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। সরকারের এক সিদ্ধান্তের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বর্তমান দায়িত্বের পাশাপাশি তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করবেন।

এর আগে একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিলের সিদ্ধান্ত জানায় সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত