‘ও রোমিও’ ছুটছে দুর্বার গতিতে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ‘ও রোমিও’ সিনেমাটি। বহুল প্রতীক্ষিত এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি। বিশাল ভারদ্বাজ পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। মুক্তির আগে থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। 

স্যাকনিকের প্রতিবেদন অনুসারে, ‘ছবিটি প্রথম দিনে ৮.২৫ কোটি টাকা আয় করেছে। আয়ের দিক থেকে ছবিটি 'বর্ডার ২' ও ‘মার্দানি ৩’র প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে। 'বর্ডার ২' আয় করেছে ৮০ লক্ষ। ‘মারদানি ৩’ আয় করেছে ৬০ লক্ষ। শুধু প্রতিযোগিতায় থাকা ছবিই নয়, শাহিদের অভিনীত আগের কয়েকটি সিনেমার প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছে ‘ও রোমিও’। 

শাহিদের ‘দেবা’ প্রথম দিনে ৫.৫০ কোটি টাকা আয় করেছিল, তারপর ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ প্রথম দিনে ৬.৭০ কোটি টাকা আয় করেছে এবং ‘জার্নি’ প্রথম দিনে ৩.২ কোটি টাকা আয় করেছে। ‘ও রোমিও’র সবচেয়ে কঠিন দৃশ্য সম্পর্কে বলতে গিয়ে শাহিদ বলেন, ‘ছবির সবচেয়ে কঠিন জিনিস ছিল আমার নিজের শরীর। এটা ট্যাটু দিয়ে ঢাকা ছিল, যা সম্পূর্ণ করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল।’ 

তিনি আরও বলেন, ‘ও রোমিও কোনও সুপারহিরো ছবি নয়, তাও এখানে ৭৫ শতাংশ কাজ পোশাক এবং ভিএফএক্স দিয়ে করা হয়েছে যা বেশ চ্যালেঞ্জিং ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত