ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে হট্টগোলের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় উপস্থিত জনতা অধ্যাপক জামাল উদ্দীনকে ধাওয়া করে ধরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
এর আগে আজ ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে অধ্যাপক জামাল উদ্দীন জানান, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’ এই ঘোষণার প্রেক্ষিতেই তিনি বিকেলে ধানমন্ডি-৩২ এ যান।
ঘটনাস্থলে হট্টগোলের সৃষ্টি হলে কয়েকজন পুলিশ সদস্য তাকে নিয়ে যান।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না। তবে, তাকে আটক করা হয়নি।
