সন্ধ্যায় নির্বাচিত এমপিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হবেন। 

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত ৬৮ জন সংসদ সদস্য এই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। সভায় মূলত সংসদে জামায়াতের ভূমিকা, জনগণের অধিকার আদায়ে কণ্ঠস্বর হওয়া এবং সংসদীয় শিষ্টাচার নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেবেন দলের আমির। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত