ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পড়ে ছিল যুবককের মরদেহ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৫) পরিচয়ে এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি গেটের বিপরীত পাশে ঢাকাগামী লেন থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে ওই যুবককের মরদেহ পড়ে ছিল। পরে পথচারীরা মরদেহ পড়ে থাকার বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে অবহিত করে। এরপরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল সামাদ মল্লিক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের হাতসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত ছিল। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, নিহতের শরীরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রক্তাক্ত হতে পারে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্ট করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত