গোল্ডেন টিউলিপ ঢাকা নিয়ে এলো রাজকীয় ইফতার ও ডিনার বুফে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

রমজানের পবিত্রতা আর উৎসবের আমেজকে রাঙিয়ে দিতে ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক - ঢাকা’ নিয়ে এলো তাদের বিশেষ 'রমজান ইফতার ও ডিনার বুফে ২০২৬'। রবিবার (১৫ ফেব্রুয়ারি) হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট 'গোল্ডেন ডাইন'-এ এক বর্ণাঢ্য 'প্রেস প্রিভিউ ও ফুড টেস্টিং' অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের পর্দা উন্মোচন করা হয়। যেখানে উপস্থিত মিডিয়া প্রতিনিধিরা হোটেলের চমৎকার সব খাবারের স্বাদ উপভোগ করেন।

অনুষ্ঠানটি আলোকিত করেছিলেন হোটেলের উপদেষ্টা মেজর মো. রকিবুল আলম (অব.), ডিরেক্টর অফ সেলস অ্যান্ড হোটেল অপারেশনস শামসুল আরেফিন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং হোটেলের প্রধান শেফ শহিদুল আলমসহ ঊর্ধ্বতন  কর্মকর্তারা। রমজান মানেই ভাগ করে নেওয়ার আনন্দ। সেই আনন্দকে দ্বিগুণ করতে গোল্ডেন টিউলিপের দক্ষ শেফ টিম তৈরি করেছেন ৭০টিরও বেশি পদের এক বিশাল সমাহার।

ভোজনরসিকদের তৃষ্ণা মেটাতে পানীয়র তালিকায় থাকছে ইউসুফ গুল লেমন ও তোকমা কুলার, রুহ আফজা লেমন মিন্ট, মিন্ট লেমনেড এবং মিষ্টি ও সল্টেড লাচ্ছি। ইফতারের শুরুতেই অতিথিরা আজওয়া ও মারিয়ম খেজুরের সাথে তাজা মৌসুমি ফল এবং মিক্সড নাটস দিয়ে রোজা ভাঙতে পারবেন।

ইফতারের মূল আয়োজনে থাকছে আমাদের সবার প্রিয় ঐতিহ্যবাহী বাংলাদেশি স্ন্যাকস যেমন—বেগুনি, পিঁয়াজু, আলুর চপ ও সবজি পাকোড়া। সেই সাথে আন্তর্জাতিক স্বাদের পদের মধ্যে রয়েছে শামি কাবাব, জালি কাবাব, ফিশ কাবাব, চিকেন সমোসা, ফিশ অমৃতসারি, স্প্রিং রোল এবং ক্রিসপি ফ্রাইড উইংস সহ নানান আইটেম। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে খাঁটি মশলায় ধীর আঁচে রান্না করা স্পেশাল মাটন হালিম এবং বিফ হালিম। 

মিষ্টির আয়োজনে থাকছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ওমালি, কুনাফা ও বাসবোসা। সেই সাথে দেশীয় ঐতিহ্যের মিষ্টি দই, ফিরনি, গুলাব জামুন, গুড়ের সন্দেশ, জিলাপি ও শাহী টুকরার পাশাপাশি থাকছে আন্তর্জাতিক স্বাদের পান্না কোটা, ক্রিম ক্যারামেল, ব্রাউনি এবং বিভিন্ন স্বাদের পেস্ট্রি। 
এই রাজকীয় ইফতার ও ডিনার বুফে উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র ৪০০০++ টাকায়। তবে উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে থাকছে বিশেষ ব্যাংক অফার:
•    সাউথ ইস্ট ব্যাংক (সিগনেচার কার্ড): ১টি কিনলে ৩টি ফ্রি (B1G3)।
•    ব্র্যাক ব্যাংক: ১টি কিনলে ২টি ফ্রি (B1G2)।
•    নির্বাচিত ব্যাংক: ১টি কিনলে ১টি ফ্রি (B1G1)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত