দাপুটে জয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ এএম

দাপটের সঙ্গেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কানাডাকে রীতিমতো উড়িয়ে দিয়ে পরবর্তী ধাপে ওঠার টিকিট কাটে দলটি। কানাডার হারে তাদের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে ২০২৪ সালের সেমিফাইনালিস্ট আফগানিস্তানেরও।

মঙ্গলবার চেন্নাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান করে কানাডা। জবাবে ২৯ বল হাতেই রেখেই জয় নিশ্চিত করে কিউইরা।

আগে ব্যাট করতে নেমে কানাডাকে লড়াকু সংগ্রহ এনে দেন তরুণ ওপেনার যুবরাজ সামরা। মাত্র ১৯ বছর বয়সে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান। ৬৫ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংসে তিনি দলকে ৪ উইকেটে ১৭৩ রানে পৌঁছে দেন।

সংক্ষিপ্ত স্কোর

কানাডা : ২০ ওভারে ১৭৩/৪ (যুবরাজ ১১০, দিলপ্রিত ৩৬, হেনরি ১/২৮, ডাফি ১/২৫, নিশাম ১/৩৮, জেমিসন ১/৪১)।

নিউজিল্যান্ড : ১৫.১ ওভারে ১৭৬/২ (ফিলিপস ৭৬*, রবীন্দ্র ৫৯*)।

ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সর্বশেষ সর্বাধিক পঠিত