চট্টগ্রাম মহানগর আ. লীগ অফিসে ব্যানার লাগানোর ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মীরা ক্রমশ সক্রিয় হয়ে হয়ে উঠার চেষ্টা করছে চট্টগ্রামে। দোস্ত বিল্ডিংস্থ উত্তর জেলা কার্যালয়ের পর এবার মহানগর কার্যালয়ের দরজায় দলীয় ব্যানার টাঙানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সরেজমিন গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। দেখা যায়নি কোনও ব্যানার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ফেসবুক আইডিতে পোস্ট করা দুটি ভিডিওতে চার জন কর্মীকে দারুল ফজল মার্কেটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের দরজার বাইরে দলের নাম লেখা একটি ব্যনার লাগাতে দেখা যায়। জাতীয় ও দলীয় পতাকাও লাগাতে দেখা যায় তাদের। তবে ভিডিওটি কখন ধারণা করা সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ফেসবুকে ভিডিও দেখে আমাদের টিম দারুল ফজল মার্কেটের ওই অফিসে গিয়েছিল। কিন্তু সেখানে পতাকা কিংবা ব্যানার কিছু দেখা যায়নি। কোনও দলীয় কর্মীকেও পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত