চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে মোহাম্মদ আলিফ নামে ৫ বছর বয়সী ও আল-আমিন উদ্দীন নাহিয়ান নামে ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মধ্য কানাইমাদারী হযরত সৈয়দ জালাল খান মুন্দার পাড়া ও অপরদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাসির মোহাম্মদ পাড়ায এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলিফ (৫) গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের সন্তান। অপরদিকে নাহিয়ান ওই এলাকার ফুল ব্যবসায়ী মো. বেলাল উদ্দিনের সন্তান।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল মোহাম্মদ আলিফ। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে খেলছিল আল-আমিন উদ্দীন নাহিয়ান। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজা-খুঁজির পর পুকুরে ভেসে থাকা অবস্থায় বিকেল ৪টার দিকে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আলিফ ও আল-আমিন উদ্দীন নাহিয়ানের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার কারণে গভীর শোকাভিভূত।
