বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানার পুলিশ।  

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া সাকিনস্থ রাষ্ট্র মিয়ার বাড়ির সামনে দাড়িয়াপুর হইতে সোনামুড়াগামী পাকা রাস্তার উপর হইতে আসামীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

গ্রেপ্তারকৃত আসামী পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর (দক্ষিণপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাচ্চু মিয়া (৩৮)।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্যসহ আসামী গ্রেপ্তারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আলামত জব্দ করা হয়। 

এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত