চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ এএম

চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, সরেজমিন তদারকির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোয় সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করব। 

তিনি বলেন, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে যাব, দেখব। সবাইকে জবাবদিহি করতে হবে। আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেব না।

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত