প্রাথমিকপর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি অগ্রাধিকারের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এগুলো হলো- শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে উপযোগী পরিবেশ সৃষ্টি, জাতীয় শিক্ষাক্রম রিভিউ ও পরিমার্জন এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন করা। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের চলমান কার্যক্রম ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আ ন ম এহছানুল হক বলেন, অতীতে কিছু অনাকাক্সিক্ষত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেমন পরীক্ষা বন্ধ, ‘অটো পাস’ এমন বিভিন্ন সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছিল। তবে সেগুলো কখনোই কাক্সিক্ষত বা স্থায়ী সমাধান ছিল না। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনা।
