গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুযারি) ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহি পুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনজন লোক একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসেন। পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ব্যক্তি চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। এ সময় ছিনতাইকারীর একজন পালিয়ে যায়। অপর দুইজন ছিনতাইকারীকে মারধর করে উপস্থিত লোকজন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব। তিনি মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত