ডা. শফিকুর রহমানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচন করার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে দলটি। যেখানে সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিন বছর মেয়াদি এ কমিটিতে ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটি ও ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। আর কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও নারী) সদস্যবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন। এতে জামায়াত আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২৮ কার্যকালের জন্য জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।
নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন সাতজন। তারা হলেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠকে ২০২৬-২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম। এ ছাড়া ২০২৬-২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।
এদিকে বৈঠকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মাওলানা এটিএম মা’ছুম (প্রধান নির্বাচন কমিশনার), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (নির্বাচন কমিশনার), আবদুর রব (নির্বাচন কমিশনার), মোবারক হোসাইন (নির্বাচন কমিশনার) ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার (নির্বাচন কমিশনার)।
অন্যদিকে সারা দেশে ১৪টি অঞ্চলে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়। অঞ্চল পরিচালকরা হলেন রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চলে এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী অঞ্চলে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কুষ্টিয়া-যশোর অঞ্চলে মোবারক হোসাইন, খুলনা অঞ্চলে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, বরিশাল অঞ্চলে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চলে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরীতে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চলে সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা দক্ষিণ অঞ্চলে আবদুর রব, ফরিদপুর অঞ্চলে ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে মাওলানা এটিএম মা’ছুম এবং চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান।
