ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরের হাবড়া গোলাবাড়ি পার্বতীপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে একটি কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় ভেঙ্গে পড়েছে বিদ্যুতের খুঁটি।

পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের হাবড়া গোলাবাড়ী সড়কে শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টায় এ ঘটনা ঘটে। সেই সঙ্গে বন্ধ আছে নেসকোর বিদ্যুৎসংযোগ। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হন।

এ ব্যাপারে পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নেসকো, পার্বতীপুর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা দৈনিক দেশ রূপান্তর বলেন, দুর্ঘটনাকবলিত খুঁটি বসাতে সময় লাগবে। নেসকো বিদ্যুতের কর্মীরা এ সমস্যা সমাধানে কাজ করছেন। তবে আশা করছি বিকেল ৫টার বিদ্যুৎ স্বাভাবিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত