পাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

পাবনার চাটমোহর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা রহমান (৭) এবং মাহফুজ হোসেন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে।

হুজাইফা রহমান আটলংকা দক্ষিণ সেনগ্রামেল মজিবর রহমানের ছেলে ও মাহফুজ হোসেন রুবেল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায় গেছে, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় দুইজনেই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নিখোঁজের ঘন্টা দুয়েক পর ওই দুই শিশু পানিতে ভেসে উঠলে আশপাশের লোকজন তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত