সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালের সিসিইউ-তে ভর্তি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাত ১০টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

সেলিমা রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছে।

সেলিমা রহমান বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে পরিচিত। তার অসুস্থতার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত