বাঁশখালী‌তে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দা‌য়ে মামলা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে বাজার মনিটরিং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দা‌য়ে মামলা ও জ‌রিমানা আদায় করা হয় ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ) দুপুর থেকে বিকাল পর্যন্ত বাঁশখালী উপজেলার শীলকুপ টাইম বাজার এলাকায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাঁশখালী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নেতৃত্বে এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে সবজি ও ফলমূলের দোকানসমূহে মূল্যতালিকা দৃশ্যমান করার ব্যবস্থা করা হয়, ব্যবসায়ীদের পণ্যক্রয়ের পাকা রশিদ সংরক্ষণের জন্য তাগিদ দেওয়া হয়। অভিযান কালে মূল্যতালিকা প্রদর্শন না করায়, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ৩টি মামলায় ২৭ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টের অভিযানের ব‌্যাপা‌রে সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন ব‌লেন,
জনস্বার্থে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত