রাষ্ট্রপতির হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতি বরাবর স্বাক্ষরযুক্ত পত্র প্রেরণের মাধ্যমে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রায় এক বছর ধরে ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। কানাডা থেকে পাঠানো তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে প্রেরণ করা হয়।

অন্যদিকে, গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের নারী বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে লেখা ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্ট থেকে তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত