রাজনীতির ময়দানে পা রাখছেন ‘সঞ্জু বাবা’। বলিউডের সিনিয়র অভিনেতা সঞ্জয় দত্তকে ঘিরে এমনই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি উত্তরপ্রদেশে যান বিজেপি বিধায়ক রাজেশ্বর সিং-এর লখনউয়ের এক কর্মসূচিতে যোগ দিতে। সেখানে লখনউ শহরে একটি রোড শোতেও অংশ নেন তিনি এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। কর্মসূচি শেষ করেই সঞ্জয় দত্ত পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনে। সেই সাক্ষাতের কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেতা নিজেই। সঞ্জয় দত্ত ওই পোস্টে যোগী আদিত্যনাথের আপ্যায়নের প্রশংসা করে কৃতজ্ঞতাও জানান। আর এই সাক্ষাৎ ও মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। সঞ্জয় দত্ত এমন এক পরিবার থেকে উঠে এসেছেন যাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় কংগ্রেস ঘনিষ্ঠ। ফলে তার এই সফর এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা অনেকেরই কৌতূহল বাড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ভবিষ্যতে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে পারেন। এমনকি কেউ কেউ ইঙ্গিত করছেন, ‘মুন্নাভাই’ নাকি রাজ্যসভার টিকিটের দৌড়েও থাকতে পারেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সঞ্জয় দত্ত বা বিজেপির তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও তার এই সফর ঘিরে জল্পনা ক্রমশই বাড়ছে।
রাজনীতিতে নামছেন সঞ্জয় দত্ত!
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম
রাজনীতিতে নামছেন সঞ্জয় দত্ত!
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০